This is a GUEST POST by Prasanta Chakravarty
“Slime is the agony of water.”
~ Jean Paul Sartre, Being and Nothingness
The Birth of Revulsion – Pranabendu Dasgupta
No certainty where each would go —
Suddenly the descent of a cloudburst, rain.
We stood, each where we were,
And stared at one another.
It is not good to be so close
“Revulsion is born” – someone had said
“Revulsion, revulsion, revulsion.”
Then, lighting a cigarette, some man
Muttered abuse at another next to him.
Like an abstract painting, spiralling like a gyre,
In a wee space
We slowly fragmented, dispersed.
Had it not rained, though,
We would have stepped out together.
Perhaps to the cinema, tasting a woman’s
Half-exposed breast with the eye,
Then laughing out loud,
We could head for the maidan!
Someone maybe would sing; someone
Would say, “I am alive”.
But it rained.
(Krittibas, Sharad Sankhya, 1386)
ঘৃণার জন্ম
প্রনবেন্দু দাশগুপ্ত
কোথায় কে যাবে ঠিক নেই —
হঠাৎ দুদ্দাড় ক ‘রে বৃষ্টি নেমে এলো।
যেখানে ছিলাম, ঠিক সেইখানে থেকে
আমরা পরস্পরের দিকে তাকিয়ে রইলাম।
এত কাছাকাছি থাকা খুব ভালো নয়।
” ঘৃণার জন্ম হয় ” –কে যেন বললো
” ঘৃণা, ঘৃণা, ঘৃণা। ”
তারপর সিগ্রেট ধরিয়ে, আরো একজন
খুব ফিশফিশ ক ‘রে
পাশের লোককে গাল দিলো।
বিমূর্ত ছবির মতো তালগোল পাকিয়ে পাকিয়ে
ছোট্ট জায়গা জূড়ে
আমরা ক্রমশ ভেঙে, ছড়িয়ে পড়লাম।
বৃষ্টি না নামলে কিন্তু
আমরা একসঙ্গে বেরিয়ে পড়তাম।
হয়তো সিনেমা গিয়ে,রমণীর আধ -খোলা স্তন
চোখ দিয়ে চেখে
তারপর, হো হো ক ‘রে হেসে
ময়দানের দিক যাওয়া যেতো !
কেউ হয়তো গান গাইতো ; কেউ হয়তো
বলতো “বেঁচে আছি “।
কিন্তু বৃষ্টি নেমেছিলো।।
(কৃত্তিবাস, শারদ সংখ্যা ১৩৮৬)





